বাংলা আর্টিকেল লেখার কার্যকরী নিয়ম সমূহ/ আর্টিকেল লেখার নিয়ম
আপনি কি আর্টিকেল লেখার মাধ্যমে পাঠকের মনোযোগ আকর্ষণ করতে চান? আপনি কি চান
আপনার লেখা পরে পাঠক সমাজ উপকৃত হোক ও আপনার লেখা পরার জন্য বার বার ফিরে আসুক।
একটি সহজ সাবলীল আর্টিকেল লেখার মাধ্যমে আপনি তা সহজেই করতে পারেন। আজকে আমরা বাংলা আর্টিকেল লেখার কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনাকে একটি সাবলীল আর্টিকেল লিখতে সাহায্য করবে।
পোস্ট সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লেখার নিয়ম সমূহ
- বিষয় ও শিরোনাম নির্বাচন
- পড়ুন ও তথ্য সংগ্রহ করুন
- ফোকাস কীওয়ার্ড নির্বাচন
- প্যারাগ্রাফ আকারে লিখুন
- টেবিল ও বুলেট পয়েন্ট ব্যবহার করুন
- লেখার বিষয় অনুযায়ী ইমেজ যুক্ত করুন
- আর্টিকেল অ্যালাইনমেন্ট
- সহজ ভাষায় লিখুন
- সকালে লেখার অভ্যাস করুন
- নিরিবিলি পরিবেশে লিখুন
- অপ্রাসঙ্গিক কথা পরিহার করুন
- গল্প করার মত করে লিখুন
- মৌলিক আর্টিকেল লিখুন
- লেখা শেষে রিভিশন দিন
- প্রতিদিন লিখুন
বিষয় ও শিরোনাম নির্বাচন
প্রথমেই আপনার আর্টিকেল এর জন্য একটি উপযুক্ত শিরোনাম নির্বাচন করুন। একটি ভাল
শিরোনাম আপনার আর্টিকেল কে পাঠক সমাজের কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। এমন একটি
বিষয় নির্বাচন করুন যা পাঠকের প্রয়োজন, সমস্যা ও আগ্রহের
সাথে সামঞ্জস্যপূর্ণ।
পড়ুন ও তথ্য সংগ্রহ করুন
প্রচুর পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার লিখতে সুবিধা হবে। ইন্টারনেট সার্চ
করলে আপনার আপনার পছন্দের টপিকের উপর হাজার হাজার লেখা পাবেন। বই পড়ার অভ্যাসও
গড়ে তুলুন। এতে আপনি বুঝতে পারবেন কিভাবে ইন্টারেস্টিং করে লেখা যায়।
ফোকাস কীওয়ার্ড নির্বাচন
ফোকাস কীওয়ার্ডকে আর্টিকেলের হৃদপিণ্ড বলা হয়। মানুষ সার্চ ইঞ্জিনে যা
লিখে সার্চ করে তাই ফোকাস কীওয়ার্ড। তাই বুঝে শুনে আপনাকে ফোকাস কীওয়ার্ড
নির্বাচন করতে হবে। যেমন আপনি যদি বাংলা আর্টিকেল লিখতে চান তাহলে গুগলে কি
লিখে সার্চ দিবেন? কিভাবে বাংলা আর্টিকেল লিখব বা বাংলা আর্টিকেল লেখার নিয়ম
তাই না? এটাই ফোকাস কীওয়ার্ড। এটা ছাড়া আর্টিকেলকে গুগলের প্রথম পেজে আনা
কঠিন। তবে মাত্রাতিরিক্ত ফোকাস কীওয়ার্ডের ব্যবহারে সতর্ক হতে হবে।
প্যারাগ্রাফ আকারে লিখুন
আর্টিকেল রচনার মত না লিখে ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখুন। প্রত্যেকটি
প্যারার একটি করে উপশিরোনাম দিতে পারেন। এতে করে পাঠক সহজেই তার প্রয়োজনীয় অংশ
খুঁজে পাবে ও পাঠককে আপনার বক্তব্য বোঝানো সহজ হবে।
টেবিল ও বুলেট পয়েন্ট ব্যবহার করুন
আপনার বাংলা আর্টিকেল টেবিল ও বুলেট পয়েন্ট এর মাধ্যমে পাঠকের কাছে তুলে ধরুন।
এতে করে পাঠকের বিষয়টি বুঝতে সুবিধা হবে। কোন তুলনা বা ডাটা বুঝাতে টেবিল
ব্যবহার করুন। প্যারাগ্রাফগুলো বুলেট পয়েন্ট এর মাধ্যমে প্রকাশ করুন।
লেখার বিষয় অনুযায়ী ইমেজ যুক্ত করুন
আপনার আর্টিকেল এর বিষয় অনুযায়ী ইমেজ নির্ধারন করুন। এটি এসইওর জন্য
গুরুত্বপূর্ণ। তাছাড়া একটি সুন্দর ছিমছাম ইমেজ পাঠকের দৃষ্টি আকর্ষণ করে।
আর্টিকেল অ্যালাইনমেন্ট
বাংলা আর্টিকেল সাধারণত জাস্টিফাই অ্যালাইনে লেখা হয়। এতে আর্টিকেল দেখতে
বই এর মত লাগে। এছাড়া যদি বামদিক থেকে লেখেন তাহলে লেফট অ্যালাইন ও ডানদিক থেকে
লিখলে রাইট অ্যালাইন হয়। ইমেজ সাধারণত সেন্টার অ্যালাইন থাকে।
সহজ ভাষায় লিখুন
আপনি যদি চান আপনার বাংলা আর্টিকেল সহজেই পাঠক আকর্ষণ করুক তবে আর্টিকেলটি সহজ
ভাষায় লিখতে ভুলবেন না। কঠিন ভাষা পাঠকের বিরক্তি সৃষ্টি করে ও পাঠক অল্প সময়েই
আর্টিকেলটি পড়ার আগ্রহ হারিয়ে ফেলে।
সকালে লেখার অভ্যাস করুন
আর্টিকেল সকালে লেখার অভ্যাস গড়ে তুলুন। বড় রাইটার যারা তারা প্রত্যেকেই সকালে
লিখতে পছন্দ করেন। কারণ রাতে ঘুমানোর পরে সকালে ব্রেইন ফ্রেশ থাকে তাই চিন্তা
ভাবনা করা সহজ হয় যা লেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকালে লেখার অভ্যাস করে
দেখুন আপনার লেখা আগাবে।
নিরিবিলি পরিবেশে লিখুন
লেখার জন্য চিন্তাভাবনা করা জরুরী। তাই লেখার জন্য পরিবেশ নিরব হওয়া খুবই
জরুরী। নিরব পরিবেশে আপনি একটি চিন্তা যত সহজে কপরতে পারবেন অন্য সময় টা পারবেন
না। তাই লেখার সময় আপনার চারপাশের পরিবেশ নিরব রাখার চেষ্টা করুন।
অপ্রাসঙ্গিক কথা পরিহার করুন
আর্টিকেলে অপ্রাসঙ্গিক কথা লিখবেন না। অনেক রাইটার আর্টিকেল বড় করার জন্য এই
কাজটি করে থাকে। এতে করে পাঠক আর্টিকেল পড়তে বিরক্ত হয়। আপনার আর্টিকেলের
শিরোনামের সাথে আপনার বক্তব্য সামঞ্জস্যপূর্ণ রাখুন।
মৌলিক আর্টিকেল লিখুন
আপনার লেখা বাংলা আর্টিকেল যেন ১০০% মৌলিক হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। একই
টপিক নিয়ে হাজারো রাইটার লিখতে পারেন তবে কারো লেখা কপি করা যাবে না। আকজন
রাইটার যখন মেধা খাটিয়ে কিছু লেখে তখন সেটার সম্পূর্ণ কৃতিত্ব তার পাওয়া
উচিত। তাছাড়া আপনি যদি কারো লেখা কপি করেন গুগল সেটা ধরে ফেলতে পারবে। এতে
আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মেধা খাটিয়ে নিজের মত করে
লিখুন।
লেখা শেষে রিভিশন দিন
লেখা শেষ হওয়ার সাথে সাথে তা পাবলিশ করবেন না। কিছুটা সময় নিন। একটু ঘুরে ফ্রেশ
হয়ে আসুন।
সময় নিয়ে লেখাটা আরেকবার পড়ুন। হয়তবা কোথাও বাড়াতে কমাতে হতে পারে। এমন অনেক
বিষয় চোখে পরবে যা আগে খেয়াল করেন নি।
বাংলা আর্টিকেল লিখে অনলাইনে ইনকাম বর্তমান সময়ের একটি জনপ্রিয় বিষয়। বাংলা
ভাষার উপর সঠিক জ্ঞান ও দক্ষতা আপনাকে বাংলা আর্টিকেল লেখায় সফলতা এনে দিতে
পারে। কন্টেন্ট রাইটিং এ ভাল দক্ষিতা অর্জন করলে আপনি নিজের ওয়েবসাইটে লিখতে
পারেন বা অন্যের ওয়েবসাইটে ব্লগ লিখে দিতে পারেন। কন্টেন্ট
লিখে ফ্রিল্যান্সিং করাও আয়ের একটি ভাল উৎস। তবে রাতারাতি এটা সম্ভব নয়।
আপনি যদি প্রতিদিন ধৈর্য সহকারে লেখা প্র্যাক্টিস করে যান তবে একসময়
আপনি একজন ভালো রাইটার হয়ে উঠবেন। তাই প্রতিদিন কিছু হলেও লিখুন।

উনয়া ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url