পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি?

বর্তমান সময়ে বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, চাকরি কিংবা ব্যক্তিগত প্রয়োজনে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। বাংলাদেশে পাসপোর্ট তৈরি করতে গেলে অনেকের মনেই পাসপোর্ট কি পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাওয়া যায় এ জাতীয় প্রশ্ন ও উদ্বেগ দেখা যায়।
পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট
বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এসেছে। ফলে আগের মত প্রত্যেক আবেদনকারীর জন্য পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক নয়। নির্দিষ্ট শর্ত পূরণ হলে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পাওয়া সম্ভব। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

পেজ সূচিপত্রঃ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া পাসপোর্ট পাওয়া যায় কি?

হ্যাঁ, বাংলাদেশে বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্টের আবেদন করা যায়। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সরকার পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে প্রচলিত পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা শিথিল করার সিদ্ধান্ত নেয়। নতুন নির্দেশনা অনুযায়ী আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের তথ্য সরকারি ডেটাবেজের সাথে মিল থাকলে সাধারণভাবে পাসপোর্ট ইস্যুর আগে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না।

আগে নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন এর জন্য আবেদনকারীকে অনেকদিন অপেক্ষা করতে হতো। এতে অনেকের পাসপোর্ট পেতে অতিরিক্ত সময় লাগতো। বিশেষ করে যাদের স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানার মধ্যে পার্থক্য ছিল, তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হতো। নতুন নিয়মের ফলে পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

তবে এর অর্থ এই নয় যে আবেদনকারীর তথ্য কোন ধরনের যাচাই করা হবে না। আপনার দেয়া তথ্য ও সরকারি ডাটাবেজ তথ্যের অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই বাছাই করতে পারবেন।

পুলিশ ক্লিয়ারেন্স কি এবং কেন প্রয়োজন?

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো বাংলাদেশ পুলিশের একটি অনুষ্ঠানিক  প্রত্যয়ন পত্র যা প্রমাণ করে যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দেশের  থানায় বা প্রচলিত আইনে কোন ফৌজদারী অপরাধের রেকর্ড নেই।সাধারণত বিদেশে উচ্চশিক্ষা, চাকরি বা কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করতে গেলে এটি প্রয়োজন হয়। তবে সব ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। 
অনেকেই মনে করেন পাসপোর্ট করতে হলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন। কিন্তু বর্তমানে সব পাসপোর্টে এটা লাগে না। তাই পাসপোর্ট আবেদনের আগে কি কি কাগজপত্র লাগবে তা ভালোভাবে জেনে নিতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশন কি একই বিষয়?

অনেকেই পুলিশ ক্লিয়ারেন্স ও পুলিশ ভেরিফিকেশন দুটি একই বিষয় মনে করেন। কিন্তু বাস্তবে বিষয় দুটি এক নয়। পাসপোর্টের জন্য আবেদন করার আগে বিষয় দুটি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। 
পুলিশ ভেরিফিকেশন হলো আবেদনকারীর পরিচয়, ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার একটি প্রক্রিয়া। পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার দেয়া তথ্য যাচাই করতে পারে। এই যাচাইয়ের অর্থ হলো আবেদনপত্রে দেওয়া তথ্য সঠিক কিনা তা নিশ্চিত করা। 
অন্যদিকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হলো পুলিশের মাধ্যমে ইস্যু করা একটি আনুষ্ঠানিক সনদ।সাধারণত বিদেশে উচ্চশিক্ষা, চাকরি, অভিবাসন অথবা নির্দিষ্ট প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার ভিত্তিতে এই সার্টিফিকেট চাওয়া হয়। 
অর্থাৎ, পাসপোর্ট তৈরি করার জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ও বিদেশে চাকরি বা ভিসার জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এক বিষয় নয়। তাই পাসপোর্ট করতে হলে অবশ্যই আগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এরকম ধারণা সঠিক নয়।
পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট

বিদেশে যাওয়ার জন্য কি পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন?

পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স দুটি আলাদা প্রয়োজনীয় নথি। বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার জন্য প্রথমে বৈধ পাসপোর্টের প্রয়োজন। কিন্তু বিদেশে চাকরি, স্থায়ী বসবাস, উচ্চ শিক্ষা অথবা নির্দিষ্ট ধরনের ভিসার আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা প্রতিষ্ঠান পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাইতে পারে। অর্থাৎ পাসপোর্ট তৈরির সময় পুলিশ ক্লিয়ারেন্স না লাগলেও পরবর্তী সময়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী এই সার্টিফিকেট লাগতে পারে। 
যেমন, আপনি যদি চাকরির জন্য বিদেশ যেতে চান তাহলে বিদেশী নিয়োগকর্তা চাকরির জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স চাইতে পারে। আবার কোনো দেশের অভিবাসন প্রক্রিয়ায় আবেদনকারীর পূর্ববর্তী অপরাধ সংক্রান্ত তথ্য যাচাই এর জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হতে পারে। তাই বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস, ভিসা কর্তৃপক্ষ অথবা নিয়োগকর্তার নির্দেশনা ভালোভাবে জেনে নেওয়া উচিত। 

২০২৫ সালের নতুন নিয়মে কি পরিবর্তন এসেছে?

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের তথ্যের সাথে আবেদনপত্রের তথ্যের মিল থাকলে সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। 
এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ কমানো। আগে অনেক আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন শেষ হওয়ার অপেক্ষায় থাকতে হতো। নতুন ব্যবস্থাপনায় সরকারি ডেটাবেজের মাধ্যমে তথ্য যাচাইয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 
যেসব আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের তথ্য সঠিক এবং আবেদনপত্রে দেয়া তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাদের জন্য পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া সহজ হতে পারে। তবে আবেদনকারীর তথ্যের মধ্যে কোন অসংগতি পাওয়া গেলে বা কর্তৃপক্ষের অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে বিষয়টি আলাদাভাবে বিবেচিত হতে পারে।

নতুন পাসপোর্ট করতে কি কি কাগজপত্র প্রয়োজন?

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাস পোর্টের আবেদন করতে চাইলেও প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য তথ্য সঠিকভাবে প্রস্তুত রাখা জরুরি। সাধারণত আবেদনকারীর বয়স ও প্রয়োজনীয়তা অনুসারে কাগজপত্র ভিন্ন হতে পারে।
প্রাপ্তবয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ । যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে প্রযোজ্য নিয়ম অনুযায়ী অনলাইন জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করা যেতে পারে। 
সাধারণত যেসব বিষয় প্রস্তুত রাখা প্রয়োজন সেগুলো হলোঃ
  • জাতীয় পরিচয়পত্রের তথ্য বা প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • অনলাইনে পূরণ করা ই-পাসপোর্টের আবেদন পত্র।
  • পাসপোর্ট আবেদনের নির্ধারিত ফি জমা দেওয়ার প্রমান।
  • প্রয়োজন অনুযায়ী পুরানো পাসপোর্ট
  • সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রযোজ্য  অনাপত্তি সনদ।
  • বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাওয়া অতিরিক্ত কাগজপত্র।
এখানে একটি বিষয় মনে রাখা জরুরী ই-পাসপোর্টের অনলাইন আবেদনপত্র পূরণের সময় সাধারণত কাগজপত্র সত্যায়নের প্রয়োজন হয় না। তবে আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত নথি চাওয়া হতে পারে।

জাতীয় পরিচয়পত্র  না থাকলে কি পাসপোর্ট করা যাবে?

জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট করা যাবে না এমন ধারণা ঠিক নয়। অনেকের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের জাতীয় পরিচয়পত্র থাকে না। আবার কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিভিন্ন কারণে জাতীয় পরিচয়পত্র থাকে না। তাদের জন্য জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে পাসপোর্ট আবেদন করার সুযোগ রয়েছে। তবে জন্ম নিবন্ধনের তথ্য অবশ্যই সঠিক ও সরকারি রেকর্ডের সাথে সামাঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনার বয়স যদি ১৮ বছরের কম হয় তবে আবেদনপত্রে আপনার পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করতে হবে। বয়স ও আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রও জমা দিতে হতে পারে। 

নতুন পাসপোর্ট ও পুরোনো পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে নিয়ম

নতুন পাসপোর্ট তৈরি ও পুরোনো পাসপোর্ট পুনরায় ইস্যু করার ক্ষেত্রে আবেদনকারীর তথ্যের গুরুত্ব অনেক বেশি। যারা প্রথমবার পাসপোর্ট করতে চান তাদের পরিচয় ও জন্মসংক্রান্ত তথ্য সঠিক ভাবে প্রদান করতে হবে। 
অন্যদিকে যাদের আগে থেকেই পাসপোর্ট রয়েছে এবং মেয়াদ শেষ হওয়ার কারণে নতুন করা আবেদন করতে চান তাদের ক্ষেত্রে পুরোনো পাসপোর্টের তথ্যের সাথে নতুন আবেদনের তথ্য মিলিয়ে দেখা গুরুত্বপূর্ণ। নাম, জন্মতারিখ ও স্থায়ী ঠিকানার মতো গুরুত্বপূর্ণ তথ্যে পরিবর্তন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত যাচাই করতে পারে।
পুলিশ-ক্লিয়ারেন্স-ছাড়া-পাসপোর্ট

পাসপোর্ট আবেদনের তথ্যে ভুল থাকলে কি সমস্যা হতে পারে

পাসপোর্ট আবেদন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক তথ্য প্রদান করা। অনলাইন ফরম পূরণের সময় আবেদনকারীরা অনেকসময় ভুল করে থাকেন। ফলে নামের বানান, জন্মতারিখ, পিতা মাতার নাম অথবা ঠিকানায় ভুল থেকে যায়। এ ধরনের ভুলের কারণে পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় সমস্যা হতে পারে। বিশেষ করে জাতীয় পরিচয় পত্রের তথ্যের সাথে আবেদন পত্রের তথ্যের মিল না থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ব্যাখ্যা বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। 
তাই আবেদন করার আগে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কোনো তথ্য সংশোধনের প্রয়োজন হলে আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা সংশোধন করে নেওয়া উচিত। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা আইনগত জটিলতা তৈরি করতে পারে।

পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াই পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে

পাসপোর্ট তৈরি করতে কতদিন সময় লাগবে তা নির্ভর করে আপনার নির্বাচিত ডেলিভারি ক্যাটাগরি, আবেদন যাচাই, বায়োমেট্রিক কার্যক্রম এবং পাসপোর্ট অফিসের প্রক্রিয়ার উপর। 
সাধারণত পাসপোর্ট আবেদনের সময় রেগুলার, এক্সপ্রেস অথবা প্রযোজ্য অন্যান্য ডেলিভারি সুবিধা নির্বাচন করার সুযোগ থাকে। তবে সব আবেদনকারীর জন্য সব ধরনের ডেলিভারি সুবিধা প্রযোজ্য নাও হতে পারে। 
পুলিশ ভেরিফিকেশন না লাগলেও পাসপোর্ট পাওয়ার জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হয়। যেমনঃ অনলাইন আবেদন, নির্ধারিত ফি প্রদান, বায়োমেট্রিক তথ্য প্রদান ও আবেদন যাচাই।বায়োমেট্রিক বা আঙুলের ছাপ ও ছবি দেওয়ার পরে আপনার আবেদনের উপর ভিত্তি করে পাসপোর্ট পেতে সাধারণত নিচের সময় লাগে 
  • সুপার এক্সপ্রেস ডেলিভারিঃ মাত্র ২ কর্ম দিবসের মধ্যে (আগারগাঁও প্রধান অফিস থেকে সংগ্রহ করতে হয়)
  • এক্সপ্রেস ডেলিভারিঃ  সাধারণত ৭ থেকে ১০ কর্ম দিবসের মধ্যে
  • রেগুলার ডেলিভারিঃ সাধারণত ১৫ থেকে ২১ কর্ম দিবসের মধ্যে
উল্লেখ্য, আপনার জাতীয় পরিচয় পত্র বা তথ্যে কোন ধরনের জটিলতা বা গরমিল থাকলে অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য সময় কিছুটা বেশি লাগতে পারে।

পাসপোর্ট ফি সম্বন্ধে ধারণা

পাসপোর্টের রকম ভেদে পাসপোর্টের ফি আলাদা হয়ে থাকে। চলুন বাংলাদেশের পাসপোর্টের ফি সম্বন্ধে জেনে নেয়া যাক।
৪৮ পৃষ্ঠার পাসপোর্টঃ
মেয়াদ ডেলিভারির ধরন টাকা
৫ বছর মেয়াদী রেগুলার ৪০২৫ টাকা
এক্সপ্রেস ৬৩২৫ টাকা
সুপার এক্সপ্রেস ৮৬২৫ টাকা
১০ বছর মেয়াদী রেগুলার ৫৭৫০ টাকা
এক্সপ্রেস ৮০৫০ টাকা
সুপার এক্সপ্রেস ১০৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠার পাসপোর্টঃ
মেয়াদ ডেলিভারির ধরন টাকা
৫ বছর মেয়াদী রেগুলার ৬৩২৫ টাকা
এক্সপ্রেস ৮৬২৫ টাকা
সুপার এক্সপ্রেস ১২০৭৫ টাকা
১০ বছর মেয়াদী রেগুলার ৮০৫০ টাকা
এক্সপ্রেস ১০৩৫০ টাকা
সুপার এক্সপ্রেস ১৩৮০০ টাকা

পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা কিভাবে জানবেন

পাসপোর্ট আবেদন জমা দেওয়ার পরে আবেদনকারী অনলাইনে নিজের আবেদনের বর্তমান অবস্থা জানতে পারে। এজন্য বাংলাদেশ ই পাসপোর্ট এর সরকারি ওয়েবসাইট ব্যবহার করা যায়। প্রথমে ই-পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে আবেদনটির বর্তমান অবস্থা যাচাই করা যায়। 
যদি আবেদনের অবস্থা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে অথবা কোনো অতিরিক্ত কাগজপত্র চাওয়া হয় তাহলে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করা উচিত। অনলাইন আবেদনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে হবে। এতে পরবর্তী সময়ে আবেদনের অবস্থা যাচাই করা সহজ হয়। 

পরিশেষ

সবশেষে বলা যায় যে বাংলাদেশে বর্তমানে পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট পাওয়ার সুযোগ আছে। বিশেষ করে ২০২৫ সালে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন শিথিল করার পর সাধারণ আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরো সহজ হয়েছে। তবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিক থাকা খুবই গুরুত্বপূর্ণ। 
তাই পাসপোর্ট করতে চাইলে অযথা দুশ্চিন্তা না করে সরকারি নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করুন। সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলে পাসপোর্ট হওয়ার প্রক্রিয়া অনেক সহজ হতে পারে। কোনো দালালের মাধ্যমে পাসপোর্ট করার চেষ্টা না করে সরকারি ওয়েবসাইট ও সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের নির্দেশনা অনুসরণ করা উচিত। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

উনয়া ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url